কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০১:১৪ PM

সেবা ও কার্যক্রম

কন্টেন্ট: পাতা

প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধানের কার্যালয়

এই কার্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম :

১।প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান;
২।প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রী্র দায়িত্ব পালনে সহায়তা প্রদান;
৩।রাজনীতি সংশ্লিষ্ট বিষয়াদি;
৪।প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি;
৫।জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা (এনএসআই);
৬।সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়;
৭।এনজিও বিষয়ক;
৮।বিনিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কার্যাদি;
৯।বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ;
১০।অধীনস্থ দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম;
১১।বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা;
১২।প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিভিন্ন তহবিল পরিচালনা;
১৩।প্রধানমন্ত্রীর বাণী ও বক্তৃতা;
১৪।বৈদেশিক সরকার প্রধান, প্রতিনিধির প্রটোকল;
১৫।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা;
১৬।প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরীণ ভ্রমণ সংক্রান্ত বিষয়াদি;
১৭।আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সন্ধি/চুক্তি সম্পাদন বিষয়াদি;
১৮।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত আইন বিষয়াদি;
১৯।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা ও পরিসংখ্যান সংক্রান্ত;
২০।কোর্ট ফিস বহির্ভূত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য নির্ধারিত ফিস সংক্রান্ত;
২১।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা সংক্রান্ত কার্যক্রম;
২২।সময় সময়ে নির্ধারিত যে কোন অর্পিত দায়িত্ব।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন